ভালুকায় জাতীয় সংসদ নির্বাচনের আচরণ বিধি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত
মোঃ আক্কাছ আলী,ভালুকা(ময়মনসিংহ)প্রতিনিধি-
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে নির্বাচনি আচরণ বিধি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ভালুকা উপজেলা নির্বাহী অফিসার, ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়, ১৫৬ ময়মনসিংহ-১১ (ভালুকা) আয়োজনে বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদ হলরোমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ ফিরোজ হোসেন, মেজর আশিক-ভালুকা ক্যাম্প, মোঃ সামসুজামান কোম্পানি কমান্ডার র্যব-১৪ ময়মনসিংহ,উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ ইকবাল হোসাইন, ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম,গণ অধিকার পরিষদ প্রার্থী মোহাম্মদ আনোয়ারুল ইসলাম,এনসিপি প্রার্থী
জাহিদুল ইসলাম,ইসলামী আন্দোলন বাংলাদেশ মোঃ মোস্তফা কামাল, উপজেলা বিএনপির যুগ্ন-আহবায়ক মোঃ সালাহউদ্দিন আহমেদ, রুহুল আমীন মাসুদ,গোলজার হোসেন, উসমানগনি মাখন,পৌর বিএনপির আহবায়ক হাতেম খান, যুগ্ন-আহবায়ক আহসান উল্লাহ খান রুবেল,উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান খান রাসেল, ভালুকা প্রেসক্লাবের সভাপতি মাইন উদ্দিন, সাধারন সম্পাদক আলমগীর হোসেন ও বিভিন্ন পর্যায়ের গণমাধ্যম কর্মীসহ নির্বাচনে প্রতিদন্দিতা প্রার্থীদের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ১৫৬ ময়মনসিংহ-১১ (ভালুকা) সংসদীয় আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেনঃ মোহাম্মদ আনোয়ারুল ইসলাম – গণ অধিকার পরিষদ -ট্রাক প্রতীক , ফখর উদ্দিন আহমেদ, বিএনপি-ধানের শীষ প্রতীক, মুহাম্মদ মোর্শেদ আলম,স্বতন্ত্র-হরিণ প্রতীক,
জনাব জাহিদুল ইসলাম,এনসিপি-শাপলাকলি প্রতীক,মোঃ মোস্তফা কামাল – ইসলামী আন্দোলন বাংলাদেশ-হাতপাখা প্রতীক।
উল্লেখ্য গণভোটের প্রচারণার অংশ হিসাবে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে আলোচনা বা সভা করা হচ্ছে, পাড়ায় মহল্লায় লিফলেট বিতরণ করা হচ্ছে, সকল সরকারি দপ্তরে, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে, পৌরসভা সহ উপজেলার বিভিন্ন জনবহুল স্থানে বিলবোর্ড ও ব্যানার স্থাপন করা হয়েছে।
ময়মনসিংহ-১১(ভালুকা) নির্বাচনী এলাকা ১১টি ইউনিয়ন, ১টি পৌরসভায় ১০৭ টি ভোটকেন্দ্রের মধ্যে মহিলা ৭টি, পুরুষ ৭টি, সাধারন ৯৩ টি ভোটকেন্দ্র রয়েছে। মোট ভোটার ৩ লাখ ৫৮ হাজার ৬শত ৫৯ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।





































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































